আমি জানিয়াছি, বহু ক্রোশ দূরে কোন শহুরে দালানে নির্জনে জানালার ধারে বসিয়া, আমার অনুপস্থিতির ব্যাথা প্রতিক্ষণে দহিছে তোমারে, কান্নার আর্তনাদ আসিছে অন্তঃপুর ভেদিয়া। জানি, নিত্য বাস্ততার চাদরে মুড়িয়া সবে ভুলিবে মোরে ধীরে, অতি আপনজন সেই আমি হইব কত দূরের অচেনা একজন অচিরে। প্রতিটি নতুন সূর্যের সাথে সতত দিন বদল হইতে থাকিবে, বদলিয়ে যাওয়া দিনগুলির সাথে আমার গুরুত্ব সেই আগের মতো কে মনে রাখিবে? জানি রাখিবে না, উদাত্ত চিত্তে করিবে না কেউ স্মরণ অকারণে। কেউ ভুল করেও ডাকিবে না এ নামটি ধরে, সচারচর উঠিবেও না নিয়মিত আলাপচারিতায় বৈঠকঘরে। অবহেলায় টেবিল-চেয়ারগুলিতে জমিবে ধুলো, সযতনে কেউ গোছাইবে না আমার নথিপত্র গুলো। ওদের সাথে কথা আর বলার কেউ অবশিষ্ট নেই, নেই কেউ ওদের ব্যবহারের, ঘর জুড়ে রহিছে বিশাল শূন্যতা। আমিতো অবর্তমান আমাতে, আমার বসবাস সকলের আড়ালে, তোমার গভীরে। তবু স্বস্তি এতটুকুতে, আমায় খুঁজে পাইবে ঘরের প্রতিটি কোনেতে। আমার অস্তিত্ব বিদ্যমান রইবে তোমার অশ্রুতে, আর তোমার কাছে সযতনে গচ্ছিত, সেই পুরনো প্রণয় লিপিতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।